এক কুকুরের কামড়ে দশ গ্রামের ৪০ জন আহত, আশঙ্কাজনক অনেকে
রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নসহ আশেপাশের ১০টি গ্রামে একটি পাগলা কুকুরের বেপরোয়া তাণ্ডবে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ আহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র ভয় ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৯